বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও সাইফ আলী খানের জুটি নব্বইয়ের দশকে বেশ জনপ্রিয় ছিল। দীর্ঘ ১৭ বছর পর আবারো একসঙ্গে বড় পর্দা কাঁপাতে আসছেন তারা। পরিচালক প্রিয়দর্শনের আসন্ন সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা ‘হায়ওয়ান’র মাধ্যমে এই দুই তারকার প্রত্যাবর্তন হতে যাচ্ছে। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির অফিসিয়াল ক্যারেক্টার পোস্টার। যা প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় ঝড় তুলেছে। আগামী ১১ই সেপ্টেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
একসঙ্গে অক্ষয়-সাইফ
বিনোদন ডেস্ক
১৭ জুলাই (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
