সেমিফাইনালে দেয়ালের মতো দাঁড়িয়ে ফ্রান্সকে আটকে দিলেন স্পেন গোলরক্ষক উনাই সিমন। শেষ মুহূর্তে এমবাপ্পেকে টপকে বল ক্লিয়ার করা থেকে শুরু করে দেজিরে দুয়ের সামনে অবিশ্বাস্য এক লাফিয়ে সেভÑ পুরো ম্যাচেই ছিলেন অতুলনীয়। এমবাপ্পে পুরো ম্যাচে মাত্র তিনটি শট নিতে পারলেও একটিও লক্ষ্যে রাখতে পারেননি, যার বড় কৃতিত্ব সিমনের। এই জয়ে ৪৮ দলের বিশ্বকাপে রেকর্ড ষষ্ঠ ক্লিন শিট রাখলেন তিনি। টুর্নামেন্টে মাত্র একবারই গোল হজম করেছেন সিমন। সেটি বেলজিয়ামের বিপক্ষে। তার আগে বিশ্বকাপে টানা ৬৫০ মিনিট গোল হজম না করার রেকর্ড গড়েন তিনি।
স্টার অব দ্য ডে
১৬ জুলাই (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
