৫ দশক জুড়ে নাম্বার ওয়ান ম্যাডোনা

ফন্ট সাইজ:

পপসংগীতের কিংবদন্তি ম্যাডোনা নতুন অ্যালবাম ‘কনফেশনস ওও’ দিয়ে আবারো যুক্তরাষ্ট্রের অ্যালবাম চার্টের শীর্ষে উঠে ইতিহাস গড়েছেন। এর মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রে পাঁচটি ভিন্ন দশকে (১৯৮০-এর দশক, ২০০০-এর দশক, ২০১০-এর দশক, ২০২০-এর দশক এবং সামগ্রিক ক্যারিয়ারের বিস্তৃত পাঁচ দশকের সময় জুড়ে) নাম্বার ওয়ান অ্যালবাম পাওয়া প্রথম নারী শিল্পী হিসেবে নতুন মাইলফলক স্পর্শ করেছেন। ৬৭ বছর বয়সী এই ‘কুইন অব পপ’ প্রমাণ করে চলেছেন যে, তার জনপ্রিয়তায় এখনো ভাটা পড়েনি। তিনি বিলবোর্ড ২০০ অ্যালবাম চার্টে ১৯৮০-এর দশক, ২০০০-এর দশক, ২০১০-এর দশক এবং ২০২০-এর দশকে শীর্ষস'ান দখল করেছেন। যদিও ১৯৯০-এর দশকে যুক্তরাষ্ট্রে তার একাধিক অ্যালবাম দ্বিতীয় স'ানে উঠেছিল এবং বিশ্বের বিভিন্ন দেশে চার্টের শীর্ষে ছিল, সে সময় নিজ দেশে তিনি এক নম্বরে উঠতে পারেননি।

তার নতুন অ্যালবাম ‘কনফেশনস ওও’ এখন যুক্তরাষ্ট্র ও বৃটেন- উভয় দেশেই দারুণ সাফল্য পেয়েছে। সমালোচকদের মতে, এটি গত কয়েক বছরের মধ্যে ম্যাডোনার সেরা কাজগুলোর একটি। গত শুক্রবার অ্যালবামটি বৃটেনের চার্টেও এক নম্বরে ওঠে। এর মাধ্যমে বৃটেনে পাঁচ দশক জুড়ে নাম্বার ওয়ান অ্যালবাম পাওয়ার কৃতিত্বও ধরে রাখলেন তিনি। এটি যুক্তরাষ্ট্রে ম্যাডোনার দশম নাম্বার ওয়ান অ্যালবাম এবং বৃটেনে তেরোতম নাম্বার ওয়ান অ্যালবাম। নতুন অ্যালবামটি তাকে গত ১৪ বছরের মধ্যে বৃটেনে সর্বো"চ অ্যালবাম বিক্রির রেকর্ডও এনে দিয়েছে।
নতুন ইতিহাস: এই সাফল্যের মাধ্যমে ম্যাডোনা ইতিহাসের চতুর্থ শিল্পী হিসেবে বিলবোর্ড ২০০ অ্যালবাম চার্ট এবং বিলবোর্ড হট ১০০ সিঙ্গেলস চার্ট- উভয়টিতেই অন্তত ১০টি করে নাম্বার ওয়ান অর্জনের কীর্তি গড়লেন। এর আগে এই তালিকায় ছিলেন টেইলর সুইফট, দ্য বিটলস এবং ড্রেক।

৩রা জুলাই প্রকাশিত ‘কনফেশনস ওও’ হলো ম্যাডোনার ২০০৫ সালের ব্যাপক সফল অ্যালবাম ‘কনফেশনস অন অ্যা ড্যান্স ফ্লোর’-এর পরবর্তী সংস্করণ। আগের অ্যালবামের মতো এবারো তিনি কাজ করেছেন বৃটিশ প্রযোজক স্টুয়ার্ট প্রাইস-এর সঙ্গে। স্টুয়ার্ট এর আগে কাইলি মিনোগ, দুয়া লিপা এবং টেক দ্যাট-এর মতো শিল্পীদের সঙ্গেও কাজ করেছেন।
টিকটকে রেকর্ড: সময়ের সঙ্গে নিজেকে বদলে নেয়ার জন্য পরিচিত ম্যাডোনা। তিনি ১৯৮২ সালে ‘এভরিবডি’ গান দিয়ে যাত্রা শুরু করেন। নতুন অ্যালবাম প্রকাশ উপলক্ষে টিকটকে সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। ২রা জুলাইয়ের সেই লাইভ অনুষ্ঠান বিশ্ব জুড়ে ২১ লাখ দর্শক দেখেছেন।

এটি প্ল্যাটফরর্মটির ইতিহাসে একক কোনো শিল্পীর সবচেয়ে বেশি দেখা লাইভ ইভেন্ট হিসেবে রেকর্ড গড়েছে। এই অ্যালবাম প্রকাশের ফলে ম্যাডোনা তার ক্যারিয়ারের সর্বো"চ অ্যালবাম স্ট্রিমিং সপ্তাহও পেয়েছেন। পাশাপাশি ১৯৯১ সালে বিক্রির হিসাব রাখা শুরু হওয়ার পর থেকে এটিই তার সবচেয়ে বেশি ভিনাইল বিক্রির রেকর্ড।
গ্লাস্টনবারিতে দেখা যেতে পারে ম্যাডোনাকে: সম্প্রতি বিবিসি’র একটি বিশেষ অনুষ্ঠানে উপস'াপক গ্রাহাম নর্টনের সঙ্গে আলাপকালে ম্যাডোনা ইঙ্গিত দিয়েছেন, আগামী গ্রীষ্মে তিনি হয়তো প্রথমবারের মতো গ্লাস্টনবারি ফেস্টিভ্যালে পারফর্ম করবেন। তিনি বলেন, আমি মনে করি, কিছুদিন প্রচারণামূলক সফর করবো।

এরপর গ্রীষ্মে আরও বড় কিছু করবো। গ্রাহাম নর্টন যখন জানতে চান, সেই ‘বড় কিছু’ কি বৃটেনে হবে, তখন হাসিমুখে ম্যাডোনা জবাব দেন, হতে পারে। কিন' সবকিছুই কি আপনাকে জানতে হবে? উল্লেখ্য, ২০২৩ সালে ২০২৪ সালের গ্লাস্টনবারি ফেস্টিভ্যালে প্রধান শিল্পী হিসেবে অংশ নেয়ার বিষয়ে আয়োজকদের সঙ্গে ম্যাডোনার আলোচনা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই আলোচনা সফল হয়নি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন