নারী গার্মেন্টসকর্মীর রহস্যজনক মৃত্যু কথিত স্বামী ও শিশুকন্যা নিখোঁজ

নারী গার্মেন্টসকর্মীর রহস্যজনক মৃত্যু কথিত স্বামী ও শিশুকন্যা নিখোঁজ

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাদিয়া আক্তার (২৩) নামে এক গার্মেন্টসকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার রাতে সিদ্ধিরগঞ্জে ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়া এলাকার শাহজাহান মাস্টারের টিনশেড বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর নিহত নারীর কথিত স্বামী ও ৬ বছর বয়সী শিশুকন্যা নিখোঁজ থাকায় ঘটনাটি ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।
নিহত সাদিয়া আক্তার পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের মো. ইউসুফ মোল্লার মেয়ে। তিনি আদমজী ইপিজেডের একটি গার্মেন্টস কারখানায় চাকরি করতেন। পুলিশ জানায়, ১লা জুলাই সাদিয়া আক্তার তার ৬ বছর বয়সী মেয়ে এবং স্বামী পরিচয়দানকারী এক ব্যক্তিকে নিয়ে ওই বাসা ভাড়া নেন। বাড়ির মালিকের কাছে তিনি নিজের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিলেও ওই ব্যক্তি পরিচয়পত্র পরে দেবেন বলে জানান।

রাতে বাড়ির মালিক সাদিয়ার কক্ষের খাটের উপর তার মরদেহ পড়ে থাকতে দেখে সিদ্ধিরগঞ্জ থানায় খবর দেন। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, এটি রহস্যজনক মৃত্যু। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন