সিলেটে বিমানের সহকারী নিরাপত্তা কর্মকর্তা নিখোঁজ

সিলেটে বিমানের সহকারী নিরাপত্তা কর্মকর্তা নিখোঁজ

ফন্ট সাইজ:

সিলেটে বাংলাদেশ বিমানের সহকারী নিরাপত্তা কর্মকর্তা আরিফুল্লাহ জেলিন ৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, গত ৮ই জুলাই সন্ধ্যার পর বিমানবন্দরের আবাসিক এলাকার কোয়ার্টার থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ রয়েছেন জেলিন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। তিনি কর্মস্থলেও যোগ দেননি। এ ঘটনায় ৯ই জুলাই তার সহকর্মী ধনঞ্জয় কুণ্ডু সিলেট বিমানবন্দর থানায় একটি জিডি করেছেন।

জিডির পর থেকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গতকাল বিকালে এয়ারপোর্ট থানার ওসি সাহিদুর রহমান মানবজমিনকে জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। কেন তিনি নিখোঁজ সেটি খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। প্রযুক্তিগত অনুসন্ধান চলছে বলেও জানিয়েছেন তিনি। জেলিনের বাড়ি ঠাকুরগাঁও জেলায়।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি বাড়িতেও ফেরেননি। ছুটি কাটিয়ে গত ৭ই জুলাই জেলিন পুনরায় সিলেটে তার কর্মস্থলে ফেরেন। পরদিন ৮ই জুলাই সকালে মা ফোন করলে তার রুমমেটরা জানান- জেলিন ঘুমে আছে। পরে বেলা ১১টার দিকে আবার ফোন দিলে জানানো হয় যে, সে বেডে নেই, হয়তো ছাদে গেছে। এরপর থেকে ছাদে বা আশপাশে খুঁজেও তার আর কোনো সন্ধান মেলেনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন