ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছিল: আমান

ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছিল: আমান

ফন্ট সাইজ:

বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় বসে ছিল। তারা অবৈধভাবে ক্ষমতায় থেকে দেশব্যাপী গুম, খুন, গ্রেপ্তার, জঙ্গি নাটক শুরু করেছিল। তিনি গতকাল কেরানীগঞ্জের ঘাটারচরে জুলাইযোদ্ধা শহীদ রিয়াজ চত্বর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আমান উল্লাহ আমান বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের দাবিতে দেশব্যাপী জুলাই মাসে দেশব্যাপী শুরু হয় অসহযোগ আন্দোলন।

অবশেষে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে ৫ই আগস্ট সরকারের পতন ঘটে। তিনি বলেন, ঐতিহাসিক জুলাই আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পুলিশি বাহিনীর গুলিতে কেরানীগঞ্জের ইস্পাহানী বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র রিয়াজ শহীদ হয়েছিলেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার ভূমি জান্নাতুল মাওয়া সহ অন্যরা।

উল্লেখ্য, ২০২৪ সালে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ জুলাই আন্দোলনে ১৯শে জুলাই জুলাইযোদ্ধা রিয়াজ উদ্দিন শহীদ হন। তার মৃত্যু দিবসের আগেই আমান উল্লাহ আমানের নির্বাচনী প্রতিশ্রুতি দেয়া জুলাইযোদ্ধা শহীদ রিয়াজ চত্বরের উদ্বোধন করলেন। উদ্বোধন শেষে তিনি রিয়াদ চত্বরে কৃষ্ণচূড়া ও নিম গাছের চারা রোপণ করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন