সীতাকুণ্ডে পানিবন্দি মানুষের পাশে বিএনপি নেতা শরীফ চৌধুরী

সীতাকুণ্ডে পানিবন্দি মানুষের পাশে বিএনপি নেতা শরীফ চৌধুরী

ফন্ট সাইজ:

টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ২ নম্বর পশ্চিম লালানগর এলাকার অসহায় মানুষের মাঝে নিজ অর্থায়নে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং আগামীর বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শরীফ চৌধুরী। গতকাল তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজ উদ্যোগে দুর্গত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং তাদের খোঁজ-খবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পশ্চিম লালানগর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল হক মাস্টারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। শরীফ চৌধুরী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। প্রয়োজন যতদিন থাকবে, ততদিন সাধ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন