শিক্ষার্থীদের নিয়ে করা একটি মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দুঃখ প্রকাশ করে বলেন, আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকে আপত্তি করেছেন। সেই ব্যপারে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলতে চাইনি। যদি কেউ আহত হয়ে থাকেন আমি সিম্পলি দুঃখ প্রকাশ করছি। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে অনির্ধারিত আলোচনায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এদিন প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী বলেন, সংসদ ভবনের দিকে ছাত্ররা আসছে পরীক্ষা পেছানোর দাবিতে। গতকাল পদার্থ দ্বিতীয় পত্র পরীক্ষা হয়েছে। এছাড়া হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা হয়েছে। পরীক্ষার সময় বৃষ্টি ছিল। অনেকে ভিজেছে অনেকে সঠিকভাবে পরীক্ষা দিতে পারেনি। আমরা যদিও সব সময় মনিটরিংয়ে ছিলাম। শিক্ষার্থীদের দাবি এসেছে পরীক্ষা পেছানোর জন্য। ইতোমধেই চট্টগ্রামের পরীক্ষা বন্ধ করে দিয়েছি। আমাদের পুনরায় পরীক্ষা নিতেই হবে।’
