ফ্রান্সের ‘ত্রাস’ এমবাপ্পে-দেম্বেলে, সামনে রেকর্ডের হাতছানি

ফ্রান্সের ‘ত্রাস’ এমবাপ্পে-দেম্বেলে, সামনে রেকর্ডের হাতছানি

ফন্ট সাইজ:

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে ফ্রান্সের সবচেয়ে বড় শক্তি হিসেবে ধরা হচ্ছে কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের জুটিকে।
এবারের বিশ্বকাপে এই দুই তারকা একে অপরের জন্য মিলিয়ে ১৯টি গোলের সুযোগ তৈরি করেছেন। এর মধ্যে এমবাপ্পে দেম্বেলের জন্য ১০টি এবং দেম্বেলে এমবাপ্পের জন্য ৯টি সুযোগ তৈরি করেছেন।
১৯৬৬ সালের পর বিশ্বকাপের ইতিহাসে মাত্র তিনটি জুটি একে অপরের জন্য ২০টির বেশি গোলের সুযোগ সৃষ্টি করতে পেরেছে।

তারা হলেন,
ফ্রাঞ্জ বেকেনবাওয়ার - উলফগ্যাং ওভারাথ: ২৫টি সুযোগ, রিভালদো-রোনালদো: ২৩টি সুযোগ, অ্যাঞ্জেল দি মারিয়া-লিওনেল মেসি: ২১টি সুযোগ।
এমবাপ্পে ও দেম্বেলে এখন ১৯টি সুযোগ তৈরি করে সেই ঐতিহাসিক তালিকার খুব কাছাকাছি অবস্থান করছেন।
স্পেনের বিপক্ষে সেমিফাইনালে আরও একটি কার্যকর পারফরম্যান্স দেখাতে পারলে তারাও জায়গা করে নিতে পারেন বিশ্বকাপ ইতিহাসের এই বিশেষ রেকর্ডের তালিকায়।
মঙ্গলবার রাতে, বাংলাদেশ সময় ১৫ই জুলাই রাত ১টায়, ডালাসে খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন