অবশেষে দীর্ঘ ১৮ বছরের বেশি সময় পর কলকাতায় ফের পা রাখতে চলেছেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। এর আগে ২০০৭ সালে তসলিমাকে কলকাতা থেকে বিতাড়িত করা হয়েছিল।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী ১ আগস্ট কলকাতার রবীন্দ্রসদনে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘সেক্যুলার মিশন’ ও ‘পশ্চিমবঙ্গের জন্য’ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে যোগ দিতেই তসলিমা কলকাতায় যাবেন।
ওই অনুষ্ঠানে কবিতা পাঠ করবেন এই লেখিকা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে তসলিমা ইতিমধ্যে নিজেই এই খবর জানিয়েছেন। তিনি শুধু লিখেছেন, ‘ফেরা’!
ওই অনুষ্ঠানের অন্যতম আয়োজক মোহিত রায় বলেন, তসলিমার এই রাজ্যে আসার ক্ষেত্রে তো কোনো আইনি বাধা নেই। এখন নতুন সরকার এসেছে। নতুন আবহে আমরা যারা দীর্ঘ দিন তসলিমার সঙ্গে যোগাযোগ রাখি, তারা ঠিক করলাম তসলিমাকে কলকাতায় আনব।
মোহিত আরো বলেন, এই অনুষ্ঠানের নেপথ্যে কোনো রাজনীতি নেই। তসলিমার বিভিন্ন কবিতা ও গান নিয়ে অনুষ্ঠান হবে। তবে তসলিমার নিরাপত্তা একটা বড় বিষয়। সরকারের তরফে তসলিমার নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে।
২০০৭ সালে তসলিমার ‘দ্বিখণ্ডিত’ উপন্যাসের প্রকাশ ঘিরে উত্তাল হয়ে ওঠে কলকাতা। সেই সময় রাজ্যের প্রশাসনিক প্রধান ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি তার নিজস্ব বৃত্তের সাহিত্যিকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে তসলিমা নাসরিনের বইটির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

লিমা
৪৩ মিনিট আগেবোম আপনার জন্য পরামর্শ হলো আপনি তাওবা করে ফিরে আসুন।