সিলেট সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের পূর্ণাঙ্গ কমিটি

ফন্ট সাইজ:

ন্যায্য দাবি ও অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছেন সিলেটের পরিবহন মালিক-শ্রমিকরা। করা হয়েছে ‘সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ’ নামে একটি সংগঠন। যা সিলেটের পরিবহন মালিক-শ্রমিকদের ইতিহাসে এই প্রথম। সোমবার বিকালে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালস্থ বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ৪৭ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এতে সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক নাজিম উদ্দিন লস্করকে সভাপতি, সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সমন্বয় পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী ময়নুল ইসলামকে কার্যকরী সভাপতি এবং সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি ও সমন্বয় পরিষদের সদস্য সচিব নাজির আহমদ স্বপনকে সাধারণ সম্পাদক করে কমিটি প্রকাশ করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেনÑ সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারকে প্রথম সহ-সভাপতি, সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ এমরান হোসেন ঝুনুকে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক আবেদ সুলতান চৌধুরী তারেককে সহ-সভাপতি, সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকারিয়া আহমদকে সহ-সভাপতি, সিলেট জেলা লেগুনা শ্রমিক ইউনিয়নের সভাপতি রুনু মিয়া মঈনকে সহ-সভাপতি, সিলেট জেলা অটোটেম্পু, অটোরিকশা (সিএনজি) চালক শ্রমিক জোটের সভাপতি মতছির আলীকে সহ-সভাপতি, সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সোহেলকে সহ-সভাপতি, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেককে সহ-সভাপতি, সিলেট জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেনকে সহ-সভাপতি, সিলেট জেলা লেগুনা মালিক সমিতির সভাপতি মামুনুর রশিদকে সহ-সভাপতি, বাস মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব)কে সহ-সভাপতি, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. কাউছার আহমদকে সহ-সভাপতি, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাছুম আহমদ লস্করকে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ও সিলেট জেলা অটোটেম্পু, অটোরিকশা (সিএনজি) চালক শ্রমিক জোটের কায়করী সভাপতি দেলওয়ার হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মাহবুব মিয়া মবুকে সহ-সাধারণ সম্পাদক, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. শারীফ আহমদকে সহ-সাধারণ সম্পাদক, সিলেট জেলা সিএনজি মালিক সমিতির কার্যকরী সভাপতি জামিল আহমদ লিটনকে সহ-সাধারণ সম্পাদক ও জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ আলী স্বপনকে সহ-সাধারণ সম্পাদক, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজকে সাংগঠনিক সম্পাদক, জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবুল হাসানাতকে সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা ট্রাক-পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামকে সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আব্দুস শহীদকে প্রচার সম্পাদক, জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ জুলহাস হোসেন বাদল ও জেলা ট্রাক মালিক গ্রুপের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তাজ উদ্দিনকে আইন বিষয়ক সম্পাদক করা হয়। কমিটির নির্বাহী সদস্যরা হলেনÑ গোলাম হাদী ছয়ফুল, আব্দুর রহিম, আবুল হাসান চৌধুরী, মো. সাহেব আলী, আতিকুর রহমান, মুজিবুর রহমান, কামাল আহমদ, মো. মানিক মিয়া, মিফতাহুল কবির মিফতা, ইকবাল আহমদ, শানুর মিয়া, আব্দুল মালিক সেকু, জালাল আহমদ, মো. আব্দুল জলিল, শেখ আরিফ আহমদ, মোহাম্মদ আলী, আফতাব উদ্দিন, উবেদুজ্জামান চৌধুরী, আব্দুল ওয়াদুদ, কয়ছর আলী জালালী ও বদরুল ইসলাম রিপন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন