‘বেস্ট এয়ারপোর্ট সার্ভিস অ্যাওয়ার্ড’ জিতলো ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর

‘বেস্ট এয়ারপোর্ট সার্ভিস অ্যাওয়ার্ড’ জিতলো ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর

ফন্ট সাইজ:

পাকিস্তান ইন্টারন্যাশনাল ফুড অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাওয়ার্ডসে ‘বেস্ট এয়ারপোর্ট সার্ভিস অ্যাওয়ার্ড’ অর্জন করেছে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেশটির জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পার্লামেন্টারি সেক্রেটারি ফারাহ নাজ বিজয়ীদের হাতে এ সম্মাননা তুলে দেন।

এই স্বীকৃতি যাত্রীসেবায় ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের উৎকর্ষকে তুলে ধরেছে। একই সঙ্গে পাকিস্তানের আতিথেয়তা, ভ্রমণ ও পর্যটন খাতে কর্মরত পেশাজীবীদের অবদানেরও স্বীকৃতি দেয়া হয়েছে।

পাকিস্তান এয়ারপোর্টস অথরিটির (পিএএ) মতে, এই পুরস্কার বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীদের নিরলস প্রচেষ্টার ফল, যারা যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা আরও উন্নত করতে কাজ করে যাচ্ছেন।
সংস্থাটি জানিয়েছে, ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর নিরাপদ, দক্ষ ও যাত্রীবান্ধব সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন