বিশ্বকাপের গ্যালারিতে রগরগে উত্তেজনা ছড়াচ্ছেন ইভানা নল। এবার তিনি নিজের দেশ ক্রোয়েশিয়ার বদলে নরওয়েকে সমর্থন করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে তিনি নরওয়ের জার্সির আদলে তৈরি বিকিনি টপ পরে হাজির হন মায়ামি স্টেডিয়ামে। কিন্তু শেষ রক্ষা হয়নি নরওয়ের। তাদেরকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। বিশ্বকাপের সবচেয়ে আবেদনময়ী সমর্থক হিসেবে পরিচিত ৩৩ বছর বয়সী ইভানা, শেষ ষোলোতে পর্তুগালের কাছে ক্রোয়েশিয়া বিদায় নেয়ার পরও বিশ্বকাপ ছেড়ে দেশে ফেরেননি।
এবার তিনি আরলিং হালান্ডের নরওয়েকে সমর্থন করতে মাঠে উপস্থিত হন। এ খেলায় তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। স্টেডিয়ামে তাকে নরওয়ের পতাকার নকশা ও ৯ নম্বর খচিত একটি বিকিনি টপ এবং ছোট ডেনিম শর্টস পরা অবস্থায় দেখা যায়। লাল-সাদা রঙের কারণে বিশ্বকাপের শুরুতে ক্রোয়েশিয়াকে সমর্থন করার সময় ব্যবহৃত কিছু আনুষঙ্গিক সাজসজ্জাও তিনি আবার ব্যবহার করেন। ইভানা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওই পোশাকে একটি ভিডিও পোস্ট করেন।
ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ম্যাচ ডে। আমার শহরে কোয়ার্টার-ফাইনাল! আজ নরওয়েকে সমর্থন করতে যাচ্ছি।’ তার ৩০ লাখ অনুসারী পোস্টটিতে ব্যাপক সাড়া দেন। একজন মন্তব্য করেন, ‘সৌন্দর্যের বিস্ফোরণ!’ আরেকজন লিখেছেন, ‘অসাধারণ সুন্দর।’ তৃতীয় একজন মন্তব্য করেন, ‘এখন মনে হচ্ছে আমিও নরওয়েকে সমর্থন করব।’ আরেকজন লিখেছেন, ‘অসাধারণ আকর্ষণীয়।’ আরেক অনুসারীর মন্তব্য, ‘এটাই এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা পোশাক।’
গত সপ্তাহে পর্তুগালের কাছে ক্রোয়েশিয়া বিদায় নেয়ার পর ইভানা ক্ষোভ প্রকাশ করেন। ম্যাচের শেষ মুহূর্তে অল্পের জন্য অফসাইড হওয়ায় ক্রোয়েশিয়ার সমতাসূচক গোল বাতিল হয়। এরপর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাচের রেফারি এসপেন এসকাসকে, যিনি কাকতালীয়ভাবে নরওয়েরই নাগরিক, কড়া ভাষায় সমালোচনা করেন। ইভানা লিখেছেন, ‘নরওয়ের রেফারি, আপনি খুবই বাজে দায়িত্ব পালন করেছেন।’
কাতার ২০২২ বিশ্বকাপে আলোচনায় আসার পর ইভানা নল শুধু মডেল হিসেবেই নয়, ডিজে হিসেবেও ক্যারিয়ার গড়ে তুলেছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ডিজে পারফরম্যান্স করছেন। পাশাপাশি সংগীত, মডেলিং এবং ফুটবল- এই তিন ক্ষেত্রেই সমানভাবে সময় দিচ্ছেন।
