মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন সামানজার সাঈদ

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন সামানজার সাঈদ

ফন্ট সাইজ:

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ এর মুকুট উঠল সামানজার সাঈদের মাথায়। শনিবার রাজধানীর র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’ নির্বাচিত হয়েছেন তিনি। ‘বিউটি উইথ আ পারপাস’ শিরোনামে এবারের আসরটি সাজানো হয়েছিল। আসরে বিচারকের আসনে ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ শিরিন আক্তার শিলা, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯ রাফা নানজীবা তোরসা, ফ্যাশন ও টেক্সটাইল বিশেষজ্ঞ শেখ সাইফুর রহমান, স্টার লাইফস্টাইল সম্পাদক মেহরিন আফরোজ চৌধুরী এবং মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৪ এফা তাবাসসুম।

কঠিন সব ধাপ পেরিয়ে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছিলেন সেরা পাঁচ সুন্দরী সামানজার সাঈদ, আয়শা রহমান, যুক্তা ভৌমিক, লাবিবা মনজুর এবং স্বাগতা সাহা ঐশী। চূড়ান্ত ফলাফলে সবাইকে পেছনে ফেলে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ এর মুকুট নিজের করে নেন সামানজার সাঈদ। প্রথম রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছেন স্বাগতা সাহা ঐশী এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন লাবিবা মনজুর। আগামী ৭৫তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন সামানজার।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন