বেলিংহামের দ্বিতীয় গোলে এগিয়ে গেল ইংল্যান্ড

বেলিংহামের দ্বিতীয় গোলে এগিয়ে গেল ইংল্যান্ড

ফন্ট সাইজ:

ইংল্যান্ডকে এগিয়ে নিলেন বেলিংহাম


৯৩ মিনিটে ম্যাচে নিজের জোড়া গোল পূর্ণ করে প্রথমবারের মতো ইংল্যান্ডকে লিড এনে দিলেন বেলিংংহাম।



৯০ মিনিটে ফয়সালা হয়নি, ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ কোয়ার্টার-ফাইনালে নরওয়ে ও ইংল্যান্ডের লড়াই নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়েছে। প্রথমার্ধের শেষদিকে ৩৬ মিনিটে আন্দ্রেয়াস শিয়েলদেরুপের গোলে এগিয়ে যায় নরওয়ে, যোগ করা সময়ে জুড বেলিংহামের গোলে সমতা ফেরায় ইংল্যান্ড।

বল দখলে ৫৭ শতাংশ নিয়ে ইংল্যান্ড এগিয়ে থাকলেও শট ও সুযোগ তৈরিতে এগিয়ে ছিল নরওয়েই। মোট ৯টি শটের ৫টিই ছিল লক্ষ্যে, যেখানে ইংল্যান্ডের ৭ শটের মাত্র ২টি ছিল টার্গেটে। হালান্দের রিবাউন্ড শট ও আয়ারের হেডার ক্রসবারে লেগে ফেরে, আর শেষদিকে হেগেমের একটি গোল বাতিল হয় অফসাইডে। ফলাফল নির্ধারণ হবে এক্সট্রা টাইমে।


সমতা ফেরালেন বেলিংহাম


প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+২ মিনিট) গোল করে ম্যাচে সমতা ফেরালেন জুড বেলিংহাম। এলিয়ট অ্যান্ডারসনের দারুণ এক পাস থেকে অ্যান্থনি গর্ডন বল বাড়িয়ে দেন বক্সে, আর সেখান থেকে প্রথম টাচেই জোরালো শটে লক্ষ্যভেদ করেন বেলিংহাম। দারুণ ফিনিশিংয়ে ইংল্যান্ডকে ১-১ সমতায় ফিরিয়ে বিরতিতে পাঠালেন এই মিডফিল্ডার।


নরওয়ের লিড

খেলার ৩৬তম মিনিটে শেল্ড্রুপের দুর্দান্ত এক গোলে লিড নিয়েছে নরওয়ে। মাঝমাঠে কেইনের কাছ থেকে বল কেড়ে নিয়ে দ্রুত আক্রমণে ওঠে নরওয়ে; শেল্ড্রুপের বাঁকানো শট পিকফোর্ডকে পরাস্ত করে পোস্টে লেগে জড়িয়ে যায় ইংল্যান্ডের জালে। 


দুই দলের একাদশ
ইংল্যান্ড একাদশ:

জর্ডান পিকফোর্ড, এজরি কনসা, মার্ক গেহি, জন স্টোনস, নিকো ও'রাইলি, এলিয়ট অ্যান্ডারসন, ডেক্লান রাইস, ননি মাদুয়েকে, অ্যান্থনি গর্ডন, জুড বেলিংহাম, হ্যারি কেইন।

নরওয়ে একাদশ:

ওরইয়ান নিলান্দ, ক্রিস্টোফার আয়ের, ডেভিড মোলার উলফ, টোরবিয়র্ন হেগেম, প্যাট্রিক বার্গ, সান্ডার বার্গ, মার্টিন ওডেগার্ড, আন্দ্রেয়াস শেলদেরুপ, আলেক্সান্দার সরলথ, জুলিয়ান রিয়ারসন, আর্লিং হালান্দ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন