শামুকেও অমর ভোজিনিয়া!

শামুকেও অমর ভোজিনিয়া!

ফন্ট সাইজ:

বিশ্বকাপের মাঠে অসাধারণ পারফরম্যান্স দিয়ে কোটি মানুষের হৃদয় জয় করেছিলেন। এবার সমুদ্রের গভীরেও অমর হয়ে গেলেন কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক জোসিমার দিয়াজ ভোজিনিয়া। ক্যারিবীয় সমুদ্রে নতুন আবিষ্কৃত একটি সামুদ্রিক শামুক প্রজাতির নামকরণ হয়েছে তার নামে। প্রজাতিটির নাম আলদিসা ভোজিনিয়া। স্প্যানিশ গবেষক ও ওভিয়েদো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হেসুস ওর্তেয়া ক্যারিবীয় অঞ্চলে মাত্র চার মিলিমিটার আকারের একটি ছোট্ট লাল সামুদ্রিক শামুক আবিষ্কার করেন। হাভানা, কিউবা ও গুয়াদেলুপের কাছাকাছি সমুদ্রে পাওয়া এই প্রজাতিটি এতদিন বিজ্ঞানের কাছে সম্পূর্ণ অজানা ছিল। ওর্তেয়া তার নতুন প্রকাশিত গ্রন্থ ‘হিস্টোরিয়াস দে লা বিওআদেরসিদাদ’ এ প্রজাতিটির বিস্তারিত বর্ণনা দিয়েছেন।

ভোজিনিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্বকাপ চলাকালীন সময়ে বইটি প্রকাশ করেন তিনি। ওর্তেয়া জানিয়েছেন, এই নামকরণের মাধ্যমে তিনি কেপ ভার্দের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চেয়েছেন। এটি ওর্তেয়ার প্রথম এমন কীর্তি নয়। ২০১৯ সালে কোস্টারিকা ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি গোলরক্ষক কেইলর নাভাসের নামেও একটি নতুন সামুদ্রিক শামুক প্রজাতির নামকরণ করেছিলেন এই স্প্যানিশ গবেষক। ওর্তেয়ার কাছে বিশ্বের সেরা গোলরক্ষকদের সম্মান দেয়ার ধারা আছে। সেই ধারায় জায়গা পেলেন ভোজিনিহা। এই বিশ্বকাপে ভোজিনিহার পারফরম্যান্স ছিল রীতিমতো রূপকথার মতো। স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে ৭টি সেভ করে ম্যাচসেরা হন তিনি। সেই ম্যাচে তার বয়স ছিল ৪০ বছর ১২ দিন। বিশ্বকাপে কোনো দেশের অভিষেক ম্যাচে খেলা সর্বোচ্চ বয়সী খেলোয়াড়ের রেকর্ড গড়েন তিনি। ভেঙে দেন কুরাসাওয়ের এলয় রুমের গড়া রেকর্ড।

সৌদি
আরবের বিপক্ষেও ক্লিন শিট রাখেন ভেজিনিহা। শেষ ষোলোয় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষেও দুর্দান্ত পারফরম্যান্স দেখান তিনি। ২০১২ সাল থেকে কেপ ভার্দের জাতীয় দলে খেলছেন ভেজিনিহা। জন্ম আটলান্টিক মহাসাগরের দ্বীপ দেশটির মিন্দেলু শহরে। স্পেন ম্যাচের পর বিশ্ব গণমাধ্যম ভেজিনিহাকে ব্যাপক কভারেজ দেয়। কয়েক দিনের মধ্যেই তার ইনস্টাগ্রাম ফলোয়ার ১৭ মিলিয়ন ছাড়িয়ে যায়। গোল ডটকমের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী সেই সংখ্যা এখন ২৮.৫ মিলিয়ন। ভোজিনিহার পরিবারও বৈচিত্র্যময়। ছোট ভাই দেলমিরোও ফুটবলার। খেলেন সাইপ্রাসের দ্বিতীয় বিভাগের ক্লাবে। আরেক ভাই ক্লেইদির ফুটবলের মাঠ থেকে সরে ব্রাজিলে গণিতের শিক্ষক। বিশ্বকাপের পর ভোজিনিহার ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে। বর্তমানে চাভেসের সঙ্গে চুক্তি শেষ হওয়ায় ফ্রি এজেন্ট হিসেবে আছেন তিনি। ইউরোপ ও মেজর লীগ সকারের (এমএলএস) একাধিক ক্লাব তার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন