জাতীয় দল থেকে অবসরে সাদিও মানে ফিরছেন নতুন ভূমিকায়?

জাতীয় দল থেকে অবসরে সাদিও মানে ফিরছেন নতুন ভূমিকায়?

ফন্ট সাইজ:

বিশ্বকাপ শুরুর আগেই ঘোষণাটা দিয়ে রেখেছিলেন সাদিও মানে। বিশ্বকাপ যাত্রা শেষে অবসরে যাবেন সেনেগালের এই কিংবদন্তি ফুটবলার। সেই কথাই সত্যি হলো। রাউন্ড অব সিক্সটি থেকে সেনেগালের বিদায়ের পর এবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মানে। অবসর নিলেও দেশের ফুটবল থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না ৩৪ বছর বয়সী এ ফুটবলার। ভবিষ্যতে কোচিং স্টাফ, টেকনিক্যাল টিম কিংবা প্রশাসনিক ভূমিকায় সেনেগালের ফুটবলের উন্নতির জন্য কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

সেনেগালের সংবাদপত্র লে কোয়াডিটডিনে নিজের অবসরের কথা নিশ্চিত করেন মানে। তিনি বলেন, ‘দেশের এই জার্সির জন্য আমি সব কিছু ত্যাগ করেছি। সব সময়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি এবং দেশের জন্য শেষ পর্যন্ত লড়াই করেছি।’ একই সঙ্গে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। ২০১২ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় তার। এক দশকেরও বেশি সময় ধরে সেনেগাল জাতীয় দলের স্তম্ভ ছিলেন মানে।

২০২১ সালে সেনেগালের প্রথম আফ্রিকা কাপ অফ নেশন্স জয়ের নেপথ্যে বড় অবদান ছিল মানের। শুধু আফ্রিকাতেই নয়, বিশ্বফুটবলেও সেনেগালকে অন্যতম শক্তিশালী দল হিসেবে হিসেবে গড়ে তোলায় বড় ভূমিকা রয়েছে তার। দেশের হয়ে ১৩০ ম্যাচ খেলে ৫৪টি গোল করেছেন মানে। রয়েছে ২৯টি অ্যাসিস্টও।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন