আগামীকাল প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল

ফন্ট সাইজ:

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আগামীকাল রোববার প্রকাশিত হবে। এ উপলক্ষে দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত থাকবেন।
শনিবার মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, সংবাদ সম্মেলনে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরা হবে। ১২ টায় শুরু হওয়া ওই সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। এরপর শিক্ষার্থীরা নির্ধারিত মাধ্যমে নিজেদের ফলাফল দেখতে পারবেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন