হারারেতে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের তৃতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। শুরুতেই সাফল্য পান বোলাররা। ইনিংসের ৫.১ ওভারে শরীফুল ইসলামের বলে বোল্ড হয়ে ফেরেন বেন কারান (১৩ বলে ২)। এরপর ৬.১ ওভারে তাসকিন আহমেদের শিকার হন ব্রায়ান বেনেট, নুরুল হাসানের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে করেন ১৯ বলে ১ চারে ৬ রান।
৬.৩ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ১৭ রান। ক্রিজে আছেন ইনোসেন্ট কাইয়া (৫ বলে ৪*) ও অধিনায়ক ক্রেইগ আরভিন (২ বলে ০*)। তাসকিন ৩.৩ ওভারে ৬ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট, শরীফুল ৩ ওভারে ১১ রানে নিয়েছেন ১ উইকেট।
শরীফুলের পর তাসকিনের আঘাত
১৭ রানে ২ উইকেট নেই জিম্বাবুয়ের
স্পোর্টস ডেস্ক
খেলা
১ ঘন্টা আগে
১১ জুলাই (শনিবার), ২০২৬, ২ঃ১৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
