বিকিনিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন এলা বাফিন। তিনি টটেনহ্যাম হটস্পার-এর ডিফেন্ডার মিকি ফান ডে ফেনের প্রেমিকা ও ইংরেজ মডেল। ২৪ বছর বয়সী এলা বর্তমানে রৌদ্রোজ্জ্বল ছুটি উপভোগ করছেন। বিশ্বকাপে ২৫ বছর বয়সী ফান ডে ফেন ও নেদারল্যান্ডস দলকে সমর্থন জানাতে তিনি উপস্থিত ছিলেন। তবে শেষ ৩২-এর লড়াইয়ে মরক্কোর কাছে হেরে বিদায় নেয় নেদারল্যান্ডস। এরপর ইউরোপের স্বচ্ছ নীল সমুদ্রের ধারে কাটানো সময়ের একগুচ্ছ ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন এলা। তাতে তাকে একেবারে সংক্ষিপ্ত পোশাকে দেখা যায়। নামমাত্র বিকিনিতে এসব দৃশ্যের ছবি তুলে নিজেই তা ভক্তদের উদ্দেশে পোস্ট করেছেন।
ইনস্টাগ্রামে তার ১ লাখ ৩৮ হাজার অনুসারী ছবিগুলো দেখে মন্তব্যে প্রশংসায় ভাসিয়ে দেন। একজন লিখেছেন, অসাধারণ! আরেকজন মন্তব্য করেন, দারুণ সুন্দর। তৃতীয় একজন লিখেছেন, ‘হ্যাঁ!’ আরেকজনের মন্তব্য, ‘ওহ মাই গড, দারুণ!’ অন্য একজন লিখেছেন, ‘দেবীর মতো (লাগছে)।’ আরেকটি মন্তব্যে লেখা হয়, ‘অপরূপ সুন্দর।’
গত জুনে বৃটিশ এক পত্রিকা প্রথম জানায়, এলা বাফিন ও মিকি ফান ডে ফেন সম্পর্কে রয়েছেন। তাদের প্রকাশিত ছবিতে দেখা যায়, বিশ্বকাপে যোগ দিতে দলের ক্যাম্পে যাওয়ার আগে স্পেনের মারবেলায় একসঙ্গে রোমান্টিক ছুটি কাটাচ্ছিলেন এই জুটি। বিশ্বকাপ থেকে নেদারল্যান্ডস বিদায় নেয়ায় এখন এলা নিজের দেশ ইংল্যান্ডকেই সমর্থন জানাতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
