মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল এলাকার রাস্তার দু’পাশে জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরজমিন পরিদর্শন করেছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। শুক্রবার জুমার নামাজের পর মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়ায় প্রবল বৃষ্টির কারণে জমে থাকা পানির সার্বিক পরিস্থিতি সরজমিন পরিদর্শনকালে প্রশাসক সিটি করপোরেশনের কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের দ্রুত পানি সরে যাওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন। এ সময় প্রশাসক নিজে পানির মধ্যে হেঁটে পানি সরে যাওয়ার নালা ও ড্রেন ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং আশপাশের দোকানদারদের ময়লা-আবর্জনা না ফেলার অনুরোধ জানান। পরে প্রশাসক মিরপুর-১২ এর ৬নং কাঁচাবাজার এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সরজমিন পরিদর্শন করেন। প্রশাসক জোন-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বাজার পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশ প্রদান করেন। (বিজ্ঞপ্তি)
মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল এলাকার রাস্তার দু’পাশে জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরজমিন পরিদর্শন করেছেন ডিএনসিসি প্রশাসক
বিবিধ
২ ঘন্টা আগে
১০ জুলাই (শুক্রবার), ২০২৬, ৬ঃ৪৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
