চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এই উন্মাদনায় ভাসছেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। বাদ যাননি তারকারাও। প্রিয় দল, খেলোয়াড় ও এবারের বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ। তিনি বরাবরই আর্জেন্টিনার সাপোর্টার। ফুটবল বিশ্বকাপ এলেই প্রতিটি খেলা খুব উপভোগ করেন। বিশেষ করে প্রিয় দলের খেলা মিস করেন না। অন্য হট ফেভারিটদের খেলাগুলোও দেখেন। আনিকা কবির শখ বলেন, বিশ্বকাপ এলেই অন্যরকম উন্মাদনা ভর করে আমাদের দেশের মানুষের ওপর। আমি তার থেকে বাদ থাকি না। আমি প্রতিটি খেলাই দেখার চেষ্টা করছি। একটা খেলাও মিস হচ্ছে না। শুটিংয়ে থাকলেও ফোনে দেখছি, আর বাসায় থাকলে পরিবার নিয়ে দেখছি। আর্জেন্টিনা এবার দুর্দান্ত খেলছে। মেসি রয়েছেন পুরোপুরি ফর্মে। সবমিলিয়ে আর্জেন্টিনার জন্য এবার বিশাল এক সুযোগ রয়েছে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতার। আমি মনে করি, আর্জেন্টিনা তাদের শতভাগ দিতে পারলে অবশ্যই চ্যাম্পিয়ন হবে। আর মেসিও সর্বোচ্চ গোলের জন্য গোল্ডেন বুট পাবেন। আমার প্রিয় এ দলের জন্য রইলো অনেক শুভকামনা।
তারকার চোখে বিশ্বকাপ
আর্জেন্টিনা এবার দুর্দান্ত খেলছে: শখ
স্টাফ রিপোর্টার
১০ জুলাই (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
