সম্প্রতি বিয়ে করেছেন আমির খান ও গৌরী স্প্র্যাট। সবচেয়ে আলোচনায় এখন গৌরীর অনামিকায় থাকা বিয়ের আংটিটি। এটি আমির খানের বিশেষ উপহার। এটি তৈরি করেছে আন্তর্জাতিক গয়নার ব্র্যান্ড কুইন। এর মূল আকর্ষণ বিরল প্রাকৃতিক রুবি, যা মাদাগাস্কার থেকে সংগৃহীত। রুবির চারপাশে রয়েছে ৪০টি হীরা। ব্যবহার হয়েছে একাধিক মূল্যবান রত্ন। বিস্ময়কর তথ্য হলো, আংটিটি তৈরি করতে কাজ করেছেন ১৩১ জন কারুশিল্পী। সময় লেগেছে ২৫৬ ঘণ্টা।
আলোচনায় বিয়ের আংটি
বিনোদন ডেস্ক
১০ জুলাই (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
