ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ‘হাফ-টাইম শো’তে পারফর্ম করতে যাচ্ছেন বিশ্বখ্যাত পপ তারকা জাস্টিন বিবার। ফিফা বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ১৯শে জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে ফুটবল বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। ম্যাচের মধ্যবর্তী বিরতিতেই মঞ্চ মাতাবেন এই পপ তারকা। মাত্র ১১ মিনিটের এই বিশেষ আয়োজনে বিবারের পাশাপাশি মঞ্চে পারফর্ম করবেনÑ পপ কুইন ম্যাডোনা, শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস।
বিশ্বকাপ ফাইনালে গাইবেন বিবার
বিনোদন ডেস্ক
১০ জুলাই (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
