রোহিঙ্গাদের জন্য  ৪০০ টন চাল হস্তান্তর

রোহিঙ্গাদের জন্য ৪০০ টন চাল হস্তান্তর

ফন্ট সাইজ:

কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য সহায়তার অংশ হিসেবে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কাছে ৪০০ টন চাল হস্তান্তর করেছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার কক্সবাজারে আয়োজিত এক অনুষ্ঠানে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি), সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতিসংঘ এবং বিভিন্ন মানবিক সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে চাল হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের চলমান মানবিক সহায়তা এবং রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ডব্লিউএফপি’র সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্বের বিষয়টি তুলে ধরা হয়। পরে ডব্লিউএফপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ও কান্ট্রি ডিরেক্টর ডম স্কালপেল্লি উশিয়ামা (Dom Scalpelli Ushiyama) আরআরআরসি’র সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি জানান, সাম্প্রতিক জরুরি পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের মধ্যে ইতিমধ্যে ৫ হাজার প্যাকেট গরম খাবার ও পুষ্টিসমৃদ্ধ (ফোর্টিফায়েড) বিস্কুট বিতরণ করা হয়েছে। এ সময় ডব্লিউএফপি ভবিষ্যতেও রোহিঙ্গাদের মানবিক সহায়তা জোরদার এবং আরআরআরসি কার্যালয়ের সঙ্গে সমন্বয় আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। পাশাপাশি ভাসানচর পরিদর্শনের মাধ্যমে সেখানে চলমান সহায়তা কার্যক্রম আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করা হয়।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন