ফুলপুরে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র সভা

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ফুলপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে পরিচিতিমূলক সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ। বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে পরিচিতি সভাটি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ফুলপুর থানার ওসি ফিরোজ হোসেনসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

সভায় প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা জোরদার, তথ্য আদান-প্রদানে স্বচ্ছতা ও দায়িত্বশীলতা বজায় রাখা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহ বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং জনসেবার মানোন্নয়নে বিভিন্ন গঠনমূলক মতামত ও পরামর্শ তুলে ধরেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ।

জনস্বার্থে প্রশাসনের কার্যক্রম জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন