বিডিআর বিদ্রোহ ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি ফখরুলের

বিডিআর বিদ্রোহ ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি ফখরুলের

ফন্ট সাইজ:

বিডিআর বিদ্রোহ ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার রাজধানীর বনানী সামরিক কবরস্থানে বিডিআর বিদ্রোহের ঘটনার ৫৭জন সেনা কর্মকর্তাদের স্মৃতি স্তম্ভের বেদিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য, একই সঙ্গে গণতন্ত্রকে রক্ষা করার জন্য ঘুরে দাঁড়িয়েছে, বিগত নির্বাচনের মধ্য দিয়ে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুসংগত করা এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার একটা বড় সুযোগ পেয়েছে।’

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতের মতো একইভাবে তার যে মূল লক্ষ্য বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা এবং একই সঙ্গে স্বাধীন সমতাকে পুরোপুরিভাবে সংগত করা এবং এই জঘন্য হত্যাকাণ্ডের একটা নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যক্তি ও শক্তিদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদের শান্তি নিশ্চিত করা। আমরা পিলখানা হত্যাকাণ্ডের সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের পরিবার পরিজনদের প্রতি আমারা সমবেদনা জানাচ্ছি এবং এই জঘন্য হত্যাকাণ্ডের আমরা তদন্ত তদন্ত দাবি করছি।’

মন্ত্রী বলেন, ‘৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন হত্যাকাণ্ডে এই দিনটি আমাদের জাতির জন্য অত্যন্ত লজ্জার ও কলঙ্কজনক একটি অধ্যায় বলে আমরা মনে করি। আমরা আজকে তাই এসেছিলাম জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের দলের পক্ষ থেকে যারা সেদিন শহীদ হয়েছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করতে।’

MD MOSTAFA KAMAL

৩ মাস আগে

বিডিআর বিদ্রোহের ঘটনার জন্য মীরজাফখরুল ইসলাম আলমগীর কে প্রদান করে নতুন করে কমিটি গঠন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি

Hedayet Ullah

৩ মাস আগে

জনাব মির্জা ফখরুল কার কাছে বিডিআর হত্যা কান্ডের নিরপেক্ষ তদন্ত দাবী করছে। ক্ষমতায় আছে বিএনপি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী ২৩শে ফেব্রুয়ারিতে বললেন নূতন তদন্ত হবে, আবার আজ বলতেছে পূর্বের স্বাধীন কমিশনের তদন্তের আলোকে বিচার হবে। ক্ষমতা গ্রহনের এক মাসের কম সময়ে সিদ্ধান্ত গ্রহনে এত ভিন্নতা। পাচ বছর কিভাবে যাবে।

মন্তব্য করুন