মাভাবিপ্রবিতে বিশ্বকাপ খেলা দেখার সময় শিক্ষার্থীদের হাতাহাতি, প্রক্টরসহ আহত ১০

মাভাবিপ্রবিতে বিশ্বকাপ খেলা দেখার সময় শিক্ষার্থীদের হাতাহাতি, প্রক্টরসহ আহত ১০

ফন্ট সাইজ:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সহকারী প্রক্টরসহ ১০ জন আহত হলে তাদেরকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। গতকাল রাতে বিশ্বকাপ খেলা দেখার সময় দুই শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটি হলে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সামনে শিক্ষার্থীদের জন্য বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল রাতে খেলা দেখার সময় দুই শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে খেলা শেষে তিন বিভাগের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

যা ভোররাত পর্যন্ত চললে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে উভয় পক্ষের সংঘর্ষে প্রক্টরসহ প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মনির মোর্শেদ জানান, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। পরে প্রক্টরিয়াল বডি ও শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উপাচার্য এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন