বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত। রাউন্ড অব সিক্সটিনের রোমাঞ্চকর লড়াই শেষে শেষ আটে জায়গা করে নিয়েছে ফ্রান্স, মরক্কো, স্পেন, বেলজিয়াম, নরওয়ে, ইংল্যান্ড, আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। শেষ ষোলোয় সবচেয়ে বেশি নাটকীয় ম্যাচ ছিল আর্জেন্টিনা-মিশর ম্যাচ। এ ম্যাচে মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও ৩-২ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টারে ফাইনালে উঠেছে স্পেন।
বেলজিয়াম স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে জায়গা করে নিয়েছে শেষ আটে। গেল বারের রানার্সআপ ফ্রান্সও উঠেছে কোয়ার্টার ফাইনালে। শেষ ষোলোয় প্যারাগুযেকে ১-০ গোলে হারায় ফরাসিরা। তাদের প্রতিপক্ষ মরক্কো। যারা কানাডাকে ৩-০ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে। আর মেক্সিকোর সঙ্গে লড়াই করে ৩-২ গোলে জিতে কোয়ার্টারে পা রেখেছে ইংল্যান্ড। তাদের প্রতিপক্ষ নরওয়ে। যারা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারায়। কলম্বিয়া ও সুইজারল্যান্ড ম্যাচে টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে শেষ আটে উঠেছে। তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
কোয়ার্টার ফাইনালের সূচি
৯ জুলাই, ফ্রান্স বনাম মরক্কো, রাত ২টা
১০ জুলাই, স্পেন বনাম বেলজিয়াম, রাত ১টা
১১ জুলাই, নরওয়ে বনাম ইংল্যান্ড, রাত ৩টা
১২ জুলাই, আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড, সকাল ৭টা
