টাঙ্গাইলে ধর্ষণ মামলায় তিন আসামির যাবজ্জীবন

ফন্ট সাইজ:

টাঙ্গাইলে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ আ.ন.ম. ইলিয়াস এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেনÑ জামালপুরে কটারবাড়ী গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে আব্দুর রহিম, ময়মনসিংহের কামারিয়া গ্রামের মৃত মোকছেদের ছেলে শফিকুল ইসলাম শফি এবং একই এলাকার ময়েজ উদ্দিনের ছেলে শামছুল হক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. ওমরাও খান দিলু জানান, ২০২৩ সালের ২২শে জুন বিয়ের পাত্র দেখানোর প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে জামালপুর থেকে টাঙ্গাইলের মধুপুরের দোখলা বনাঞ্চলে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথমে এক আসামি এবং পরে অপর দুই আসামি ধর্ষণ করে।

এ ঘটনায় মধুপুর থানায় মামলা দায়েরের পর তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। তিনি আরও জানান, বিচার শেষে আদালত প্রধান আসামি আব্দুর রহিমকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং একই আইনে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে।

এ ছাড়াও অপর দুই আসামি শফিকুল ইসলাম শফি এবং সামছুল হককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। এ ছাড়া প্রত্যেককে অনাদায়ে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন