জয়পুরহাট পাঁচবিবিতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, মঙ্গলবার দুপুর দু’টার দিকে পাঁচবিবির বীরনগর এলাকা থেকে একটি অটোরিকশা জয়পুরহাটের দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক রিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশার চালকসহ এক নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হয় নারীসহ ৫ জন। জয়পুরহাট সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ মর্গে ও আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে অটোচালক তৌহিদ হোসেনের বাড়ি পাঁচবিবি শহরে এবং অপর নিহত অজ্ঞাত মহিলার বাড়ি একই উপজেলার বীরনগর গ্রামে বলে জানা গেছে। আহতদের মধ্যে পাঁচবিবির বীরনগর গ্রামের শেফালী, বাসন্তী ও কেশোমনি বলে জানা গেছে। তবে অপর আহত ২ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। ঘটনার পর স্থানীয়রা ট্রাকটিকে আটক করেছে বলে জানা গেছে। জয়পুরহাট জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
