শুক্রবার পর্যন্ত বান্দরবানে সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

শুক্রবার পর্যন্ত বান্দরবানে সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

ফন্ট সাইজ:

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র আগামী শুক্রবার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এ সময় জেলার সকল পর্যটন কেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ থাকবে। সোমবার রাতে বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবানে সাম্প্রতিক সময়ে অব্যাহত ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বিদ্যমান আবহাওয়াজনিত পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে বান্দরবান পার্বত্য জেলার সকল পর্যটনকেন্দ্র আগামী ১০ জুলাই (শুক্রবার) পর্যন্ত বন্ধ ঘোষণা করা হল।

আরও বলা হয়, এই সময়ে বান্দরবান পার্বত্য জেলার সকল পর্যটন কেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ থাকবে। সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনসহ জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য বিজ্ঞপ্তিতে সকলের প্রতি অনুরোধ জানানো হয়।

প্রসঙ্গত, টানা কয়েকদিনের অতিভারী বর্ষণের ফলে বান্দরবানের বিভিন্নস্থানে পাহাড় ধস ও সড়কে পানি জমেছে। আর এতে বিভিন্ন পর্যটনকেন্দ্রে গিয়ে পর্যটকরা নানান সমস্যার মুখোমুখি হচ্ছেন। তাই পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে বান্দরবান জেলা প্রশাসন এই বিজ্ঞপ্তি জারি করে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন