অ্যাক্সিওসকে ট্রাম্প নেতানিয়াহু জানেন, কে বস

ফন্ট সাইজ:

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সপ্তাহেই হোয়াইট হাউস সফর করতে পারেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেন, তাদের সম্পর্কের ক্ষেত্রে নেতানিয়াহু ‘জানেন, কে বস।’ শনিবার সংবাদমাধ্যম অ্যাক্সিওস’কে দেয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। যুক্তরাষ্ট্র ও ইসরাইল ফেব্রুয়ারির শেষদিকে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছিল, তা বন্ধ করার প্রচেষ্টা নিয়ে দুই নেতার মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, সম্ভাব্য এই বৈঠক সেই মতপার্থক্যের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। ট্রাম্প বলেন, আমাদের সম্পর্ক খুবই ভালো। (নেতানিয়াহু) জানেন, কে বস। নিজের দিকেই ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেন। একজন ইসরাইলি কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, আগামী সপ্তাহে এই সফর হওয়া কঠিন হতে পারে। কারণ ৭ ও ৮ই জুলাই ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে ট্রাম্প তুরস্ক সফরে থাকবেন। ওই কর্মকর্তা বলেন, সম্ভবত তার পরের সপ্তাহে এই বৈঠক হতে পারে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন