বান্দরবানে গণমাধ্যমের ভূমিকা নিয়ে কর্মশালা

ফন্ট সাইজ:

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে বান্দরবানে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার একদিনব্যাপী বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ।

তিনি ভার্চ্যুয়ালি (জুম প্ল্যাটফরমের মাধ্যমে) প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যুক্ত হন। দিনব্যাপী কর্মশালায় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি, নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং তথ্য প্রচারে গণমাধ্যমের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বক্তারা বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম, জনকল্যাণমূলক উদ্যোগ এবং নির্বাচনী ইশতেহারের বাস্তবায়নের অগ্রগতি জনগণের কাছে সঠিক ও নিরপেক্ষভাবে তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সাংবাদিকতার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং গুজব ও অপপ্রচার প্রতিরোধে সাংবাদিকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেনÑ তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তার, উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম, সিনিয়র তথ্য অফিসার মো. মনিরুজ্জামান খান, বান্দরবান জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ কর্মশালায় বান্দরবানের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের ২৫ জন সাংবাদিক অংশ নেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন