বিমানমন্ত্রীর সম্মানে ইউকে এনআরবি’র ‘মিট অ্যান্ড গ্রিট’

ফন্ট সাইজ:

বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার সম্মানে সিলেটে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানের আয়োজন করেছে ইউকে এনআরবি সোসাইটি। রোববার দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ মেহমান রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। এ সময় উপস্থিত ছিলেন সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, অতিরিক্ত সচিব বদরুন নাহার, ভারপ্রাপ্ত সিভিল এভিয়েশন সচিব, ইউকে এনআরবি সোসাইটির ডিরেক্টর এম আহমেদ জুনেদ ও মো. জামাল উদ্দিন। অনুষ্ঠানে প্রবাসীদের সঙ্গে দেশের যোগাযোগ, বিমানসেবা সম্প্রসারণ, পর্যটন শিল্পের উন্নয়ন এবং প্রবাসীদের বিভিন্ন প্রত্যাশা ও সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরকারের সমন্বয় আরও জোরদার করতে ইতিবাচক ভূমিকা রাখবে। আলোচনা সভা শেষে মন্ত্রীসহ সম্মানিত অতিথিদের সম্মানে মেহমান রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এ সময় মেহমান রেস্টুরেন্টের পক্ষ থেকে মন্ত্রী আফরোজা খানম রিতাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন চেম্বারের ডিরেক্টর মো. জহির হোসাইন, মেহমান রেস্টুরেন্টের ডিরেক্টর ফেরদৌস আলম, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহেদ আহমদ প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন