সিলেট সড়ক পরিবহন মালিক-শ্রমিক পরিষদের আহ্বায়ক কমিটির সভা

ফন্ট সাইজ:

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ বলেছেন, সিলেটের সকল পরিবহন মালিক-শ্রমিকদের সংগঠন নিয়ে সমন্বয় পরিষদ গঠন করা হয়েছে। তাই কোনো ব্যক্তিস্বার্থ নয়, পরিবহন মালিক-শ্রমিকদের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষায় সকল কার্যক্রম চালিয়ে যাবে এই সমন্বয় পরিষদ। শনিবার রাতে নগরীর নাইওরপুল পয়েন্টস্থ একটি হোটেলে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক কমিটির অনুষ্ঠিত প্রথম সভায় বক্তারা একথা বলেন।

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক ও জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন লস্করের সভাপতিত্বে¡ ও সমন্বয় পরিষদের সদস্য সচিব ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি নাজির আহমদ স্বপনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সমন্বয় পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী ময়নুল ইসলাম, সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক ও সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাছুম আহমদ লস্কর, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের (রেজি নং-৭০৭) এর সভাপতি ও সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. জাকারিয়া আহমদ, সিলেট জেলা অটোটেম্পু, অটোরিকশা (সিএনজি) চালক শ্রমিক জোটের (রেজি নং-২০৯৭) সভাপতি ও সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক মতছির আলী, সিলেট জেলা লেগুনা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক রুনু মিয়া মঈন, সমন্বয় পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য যথাক্রমে ও সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সোহেল, সাধারণ সম্পাদক শেখ এমরান হোসেন ঝুনু, যুগ্ম সাধারণ সম্পাদক আবেদ সুলতান চৌধুরী তারেক, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক, সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন