দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে খুলনা মহানগরীর ১৮নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তফা শেখ দুলালকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে এই বহিষ্কারাদেশ দেয়া হয়।
মাদক ব্যবসার অভিযোগে সোনাডাঙ্গা থানা পুলিশ দুলালকে গ্রেপ্তার করেছে। রোববার খুলনা মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মো. মজিবর রহমান এবং সদস্য সচিব মো. শফিকুল ইসলাম শফি যৌথভাবে এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। খুলনা মহানগরের বিএনপি’র দপ্তরের দায়িত্বে থাকা মো. শরিফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
