পাকিজা গ্রুপের চেয়ারম্যান আমির হোসেন মাস্টারের ইন্তেকাল

পাকিজা গ্রুপের চেয়ারম্যান আমির হোসেন মাস্টারের ইন্তেকাল

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকার বাসিন্দা, পাকিজা গ্রুপের চেয়ারম্যান, শিল্পপতি ও বিএনপি নেতা আলহাজ মো. আমির হোসেন মাস্টার (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার সকাল ৭টায় চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি সীতাকুণ্ড উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মরহুম মো. নুরুল ইসলামের চাচা ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ আসর কদমরসুল মোবারক আলী সারাং জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে উত্তর জেলা কৃষক দলের নেতা দিদার আলমসহ সীতাকুণ্ড উপজেলা বিএনপির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন