প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টার্স এসোসিয়েশনের সভাপতি আবুজার গিফারী জুয়েল। সামপ্রতিক এক বিবৃতিতে তিনি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে দেশের শিল্প ও অবকাঠামো খাতের উন্নয়নে ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। সংগঠনটির সাধারণ সম্পাদক আলহাজ নাসিরুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অর্থনৈতিক সংস্কার, বাণিজ্য সহজীকরণ ও শিল্পায়ন ত্বরান্বিত হবে। তিনি ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে নিয়মিত সংলাপের মাধ্যমে বাস্তবভিত্তিক নীতি প্রণয়নের আহ্বান জানান, যাতে সরকার ও বেসরকারি খাত যৌথভাবে টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে কাজ করতে পারে।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টার্স এসোসিয়েশনের অভিনন্দন
স্টাফ রিপোর্টার
২৫ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
