আনিস আলমগীর, সোমা ও পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে জিডি

ফন্ট সাইজ:

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর, উপস্থাপিকা সোমা ইসলাম, মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়াসহ ছয়জনের বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। শনিবার রাতে রাজধানীর শাহবাগ থানায় এই সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

‘রাষ্ট্রসংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের সদস্য মিল্লাত হোসেন অভিযোগ দায়ের করেন।

শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই মাজিবুল আলম বলেন, ‘অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে। এসআই আশরাফ আলীকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।’

এ তিনজন ছাড়াও যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন-সাবেক ছাত্রলীগ নেতা ও কলামিস্ট মোমিন মেহেদী, মডেল মারিয়া কিসপট্টা এবং মডেল ও অভিনেত্রী তুষ্টি।

Abdul Matin Sikder

১ ঘন্টা আগে

কেউ রাষ্ট্রবিরোধী কর্মকান্ড করলে, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললে, তাকে কোন ছাড় দেয়া একদম উচিৎ নয়। এদের যথোপোযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে, নাহলে রাষ্ট্রের অস্তিত্ব,ই বিলীন হয়ে যেতে পারে।

মন্তব্য করুন