গণঅধিকার পরিষদের মুখপাত্র হলেন আবু হানিফ

ফন্ট সাইজ:

গণঅধিকার পরিষদ (জিওপি)-এর মুখপাত্র হলেন আবু হানিফ। তিনি দলটির নীতিনির্ধারণী ফোরাম উচ্চতর পরিষদের সদস্য ছিলেন। এছাড়াও আবু হানিফ গণমাধ্যম সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। শনিবার দলটির দপ্তর সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গণঅধিকার পরিষদ-এর সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সভাপতি মো. নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক হাসান আল মামুনের অনুমোদনক্রমে উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফকে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন