জাতীয় পল্লী উন্নয়ন দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

ফন্ট সাইজ:

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই স্মারক ডাক টিকিট প্রধানমন্ত্রীর উন্মোচন করেছেন বলে জানিয়েছেন তার উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা।

তিনি বলেন, ‘‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান এই স্মারক ডাক টিকিট উন্মোচন করেছেন। ১০ টাকা মূল্যমানের স্মারক ডাক টিকিটের সঙ্গে একটি উদ্বোধনী খাম ও পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও প্রকাশ করা হয়েছে।’’

স্মারক ডাক টিকিট উন্মোচনের সময়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও সচিব শহীদুল হাসান, ডাক ও টেলিযোগাযোগ সচিব বিলকিস জাহার রিমি উপস্থিত ছিলেন।

আগামীকাল ৬ জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস। বাংলাদেশ ডাক বিভাগ প্রতি বছর বিশেষ স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড প্রকাশ করে থাকে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন