খামেনির জানাজায় উপস্থিত তিন ছেলে, অনুপস্থিত মোজতবা খামেনি

খামেনির জানাজায় উপস্থিত তিন ছেলে, অনুপস্থিত মোজতবা খামেনি

ফন্ট সাইজ:

বার্তা সংস্থা এপি জানিয়েছে, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার নামাজে তার তিন ছেলে মাসুদ খামেনি, মেইসাম খামেনি ও মোস্তফা খামেনি অংশ নিয়েছেন। এ ছাড়া ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার আহমাদ বাহিদিও জানাজায় উপস্থিত ছিলেন। তবে নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে খামেনির ছেলে এবং তার উত্তরসূরি মোজতবা খামেনি অনুষ্ঠানে অংশ নেননি।

ইসরাইলের পক্ষ থেকে তাকে হত্যার হুমকি থাকার কারণেই তিনি অনুপস্থিত ছিলেন বলে আগে জানানো হয়েছিল। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার পরিবারের নিহত চার সদস্যের জানাজার নামাজে রোববার ইমামতি করেন দেশটির অন্যতম শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং বিচার বিভাগের প্রধান গুলামহোসেইন মোহসেনি এজেই। এ ছাড়া আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানিও জানাজার অনুষ্ঠানে অংশ নেন।

Kazi

১ ঘন্টা আগে

মন্তব্য করা যায়, বাস্তবায়ন করা কঠিন। মধ্য প্রাচ্য থেকে ইসরাইল কে মুছে ফেলা ছাড়া মধ্য প্রাচ্যে শান্তি স্থাপন অসম্ভব। অথবা নেতিনইয়াহুকে হত্যা করলে শান্তি সম্ভব।

মন্তব্য করুন