সংবাদপত্রসেবী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নতুন ব্যবস্থাপনা কমিটি নির্বাচিত হয়েছে। কমিটির সাত পদে নির্বাচন হলেও সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এতে সভাপতি হয়েছেন হাজী মো. মমিনুল ইসলাম, সম্পাদক মো. মোসলেম এবং সহ-সভাপতি হয়েছেন মো. মোতালেব খান। এক বিশেষ সাধারণ সভায় গত ১৬ই ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদেরকে চূড়ান্তভাবে নির্বাচিত বলে ঘোষণা করা হয়। কমিটিতে বিভিন্ন পদে আরও নির্বাচিতদের মধ্যে রয়েছে- যুগ্ম-সম্পাদক মো. আবুল কাশেম মোল্লা, কোষাধ্যক্ষ মো. হাবিবুর রহমান, দুইজন সদস্য- মো. খোরশেদ আলম ও মো. মোবারক হোসেন। নির্বাচনের জন্য ৭টি মনোনয়নপত্র বিতরণ করা হয়। মনোনয়নপত্র যাচাই-যাছাই শেষে বৈধ/বাতিলকৃত প্রার্থীদের প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ করা হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের মধ্যে একই পদে একাধিক প্রতীক দাবি না করায় চাওয়া প্রতীকই বরাদ্দকৃত প্রতীক হিসেবে তালিকা প্রকাশ করা হয়। সকল পদে একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিটির সভার সিদ্ধান্ত ও সমবায় সমিতি বিধিমালা অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
সংবাদপত্রসেবী বহুমুখী সমবায় সমিতির নতুন ব্যবস্থাপনা কমিটি
স্টাফ রিপোর্টার
২৫ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
