নেত্রকোণায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৩

ফন্ট সাইজ:

নেত্রকোণার খালিয়াজুরী ও কলমাকান্দা উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে ২ হাজারের বেশি মাদক ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। এ সময় দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খালিয়াজুরী উপজেলার লেপসিয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে লেপসিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ৩২৫ পিস ইয়াবাসহ হাসেনা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার লেপসিয়া এলাকার জয়নাল মিয়ার স্ত্রী। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন জানান, গ্রেপ্তার হাসেনা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি নেয়া হয়েছে।
অপরদিকে, বুধবার রাতে কলমাকান্দা উপজেলার পূর্ব বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৭০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ রাবিয়া আক্তার (২৪) ও মো. শামীম (২৮) নামে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। রাবিয়া আক্তার ছোট শালজান গ্রামের আশরাফ উদ্দিনের স্ত্রী এবং শামীম ডুয়ারিয়াকোনা গ্রামের খোরশেদ মিয়ার ছেলে। কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার জানান, এ ঘটনায় গ্রেপ্তার দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
মানিকগঞ্জে লাইভে এসে এনসিপি ছাড়ার ঘোষণা জাহিদুরের
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে: ফেসবুক লাইভে এসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মানিকগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ এবং দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এডভোকেট জাহিদুর রহমান তালুকদার। তিনি এনসিপি মানিকগঞ্জ জেলা শাখার সাবেক প্রধান সমন্বয়কারী ছিলেন। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি পদত্যাগের ঘোষণা দেন। লাইভে পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে জাহিদুর বলেন, এনসিপির কর্মপরিবেশ বা ওয়ার্ক এনভায়রনমেন্টের সঙ্গে আমি হয়তো নিজেকে খাপ খাওয়াতে পারিনি, অথবা এনসিপিও আমার সঙ্গে এডাপ্টেবল নয়। তিনি বলেন, তিনি একজন রাজনৈতিকভাবে সচেতন মানুষ এবং রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে এই মুহূর্তে তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না। ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, জুলাইয়ের চেতনা থেকে প্রশাসনিক, শাসনতান্ত্রিক ও রাজনৈতিক সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, ভবিষ্যতে যদি কোনো দলকে সেই প্রত্যাশা বাস্তবায়নের জন্য উপযুক্ত মনে হয়, তাহলে সে দলে যোগদানের বিষয়টি বিবেচনা করবেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৩ই জুন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মানিকগঞ্জ জেলায় ২৭ সদস্যবিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করে। ওই কমিটিতে এডভোকেট জাহিদুর রহমান তালুকদারকে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেয়া হয়। পরবর্তীতে একই বছরের ৩রা ডিসেম্বর ওই কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হলে তাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব দেয়া হয়। সর্বশেষ দলীয় ও সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়িয়ে ফেসবুক লাইভের মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন