ফেনীতে গাঁজাসহ ২ নারী আটক

ফন্ট সাইজ:

ফেনীতে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মিজানুর রহমান। এর আগে গত বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফতেহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনÑ কক্সবাজার সদর থানার লাইট হাউজপাড়া এলাকার মৃত সৈয়দ আমীনের মেয়ে নুরন্নাহার বেগম (৫০) এবং চকরিয়া থানার ফুলছড়ি এলাকার নুরুল আলমের মেয়ে তসলিমা আক্তার (৩৫)। জানা যায়, গোপন সংবাদে র‌্যাবের একটি দল ওই এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় তল্লাশির সময় একটি সন্দেহভাজন অটোরিকশাকে থামার সংকেত দেয়া হয়। অটোরিকশাটি থামার সঙ্গে সঙ্গেই যাত্রীবেশে থাকা ওই দুই নারী তাদের সঙ্গে থাকা কাপড়ের ব্যাগ ও শপিং ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করে ব্যাগগুলো তল্লাশি করে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন