বিমানবন্দরে রোমেরোর ব্যাগে মিলল 'অপ্রত্যাশিত বস্তু', হেসে গড়াগড়ি খেলেন মেসি

বিমানবন্দরে রোমেরোর ব্যাগে মিলল 'অপ্রত্যাশিত বস্তু', হেসে গড়াগড়ি খেলেন মেসি

ফন্ট সাইজ:

 আর্জেন্টিনা জাতীয় দলের ডিফেন্ডার ক্রিস্টিয়ান ‘কুটি’ রোমেরোর স্যুটকেসে নিরাপত্তা তল্লাশির সময় পাওয়া একটি অপ্রত্যাশিত জিনিস দেখে হাসি চেপে রাখতে পারেননি লিওনেল মেসি। সেই মুহূর্তের ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ামিতে পৌঁছানোর পর এই ঘটনা ঘটেছে।

বিশ্বকাপ উপলক্ষে দলের সঙ্গে ভ্রমণের সময় বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশিতে রোমেরোর লাগেজ স্ক্যান করা হয়। এ সময় তার ব্যাগ থেকে বেরিয়ে আসে একটি বড় আকারের বারবিকিউ টং (খাবার গ্রিল করার ধাতব চিমটা)। অস্বাভাবিক এই জিনিসটি দেখে উপস্থিত সতীর্থদের সঙ্গে হেসে ওঠেন মেসিও।

ভিডিওতে দেখা যায়, নিরাপত্তাকর্মীরা ব্যাগ থেকে টংটি বের করার পর পুরো ঘটনাটি হাস্যরসের পরিবেশ তৈরি করে। মেসির প্রাণখোলা হাসির সেই মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে এবং দ্রুতই তা ফুটবলভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে।

ঘটনাটি নিছকই একটি মজার মুহূর্ত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ব্যাপক সাড়া ফেলেছে। অনেক সমর্থক রসিকতা করে মন্তব্য করেছেন, বিশ্বকাপের ব্যস্ত সূচির মাঝেও আর্জেন্টিনা দলে হাসি-আনন্দের আবহ বজায় রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন