সাকিবের সন্ধান চেয়ে মাধবপুরে মানববন্ধন

সাকিবের সন্ধান চেয়ে মাধবপুরে মানববন্ধন

ফন্ট সাইজ:

মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ন থেকে অপহরণের ১২ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি ফুয়াদ হাসান সাকিব। জীবিত ফেরত পাওয়ার দাবিতে ধর্মঘর এলাকাবাসীর উদ্যোগে হরষপুর রেলস্টেশন মানববন্ধনের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় হবিগঞ্জের মাধবপুর ধর্মঘর ইউনিয়নবাসীর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মো. ফুয়াদ হাসান সাকিবের মতো একজন যুবক এভাবে নিখোঁজ বা গুম হয়ে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক। গুমের নেপথ্যে কোনো অপরাধী চক্র বা সিন্ডিকেট জড়িত কিনা, তা খতিয়ে দেখতে এবং সাকিবকে দ্রুত উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়। আমিনুল ইসলাম সুমনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেনÑ ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ পারভেজ, ৭নং ওয়ার্ড সমাজসেবক নজরুল ইসলাম রাজা, ৬নং ওয়ার্ডের মেম্বার মজিদ, বৈষ্ঠবপুরের আসাদ আলী সরদার, বিজয়নগর মডেল মসজিদের ইমাম মাওলানা জয়নাল আবেদীন, অবসরপ্রাপ্ত সেনাবাহিনী সদস্য রুকু মিয়া, সাকিবের খালু নাছির উদ্দিন টিটি, সমাজসেবক মাজহারুল ইসলাম, ৬নং ওয়ার্ডের সমাজসেবক রুবেল, ১নং ওয়ার্ডের সাদিকুল ইসলাম। গত ২১শে জুন রাতে সাকিবের মৎস্য ফিশারি থেকে তাকে অপহরণ করা হয়, এ ঘটনায় মাধবপুর থানায় মামলা করা হয়। মামলার আসামিরা হলোÑ রাজেন্দ্রপুর গ্রামের মাহফুজ মিয়ার ছেলে মনির মিয়া, সোয়াবই গ্রামের মো. ফরাস উদ্দিনের ছেলে রুবেল মিয়া, রাজেন্দ্রপুর গ্রামের মো. আউস মিয়ার ছেলে জুয়েল মিয়া, মাহফুজ মিয়ার ছেলে মামুন মিয়া ও শিমুল মিয়া, সোয়াবই গ্রামের মৃত ময়দর আলীর ছেলে বাবুল মিয়া ও খোকন মিয়া, গন্ধবপুর গ্রামের মৃত জয়নাল মিয়ার ছেলে মনির মিয়া, রাজেন্দ্রপুর গ্রামের মাহফুজ মিয়ার ছেলে নয়ন মিয়া, মৃত আব্দুর রহমানের ছেলে মাহফুজ মিয়া, মাসুক মিয়ার ছেলে লাদেন মিয়া, মৃত আব্দুর রহমানের ছেলে ফিরোজ মিয়া।





কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন