পটুয়াখালীতে জাতীয় বাজেট বাস্তবায়নে বিএনপি’র সভা

পটুয়াখালীতে জাতীয় বাজেট বাস্তবায়নে বিএনপি’র সভা

ফন্ট সাইজ:

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ঘোষিত জাতীয় বাজেট বাস্তবায়নে বিএনপি ও সকল অঙ্গসংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদ আহম্মেদ বায়জীদ পান্না’র সভাপতিত্বে ও জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট আল আমিন সুজনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র অন্যতম ভাইস চেয়ারম্যান পটুয়াখালী-১ আসনের জাতীয় সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ আলতাফ হোসেন চৌধুরী।

আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল আজম রঞ্জু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম কিবরিয়া মৃধা, জেলা মহিলা দলের সাবেক সভাপতি একেএম কলেজের সহকারী অধ্যাপক রাষ্ট্র বিজ্ঞান বিভাগ প্রধান লায়লা ইয়াসমিন তালুকদার, সাধারণ সম্পাদক জেসমিন জাফর, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আনিচুর রহমান, লাউকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মো. হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।


প্রধান অতিথি আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের ঘোষিত জাতীয় বাজেট সর্বোচ্চ বাজেট। এ বাজেট দেশের উন্নয়নে ও মানুষের কল্যাণে ভূমিকা রাখবে। তাই বিএনপি সরকারের জাতীয় বাজেট বাস্তবায়নে বিএনপি ও তার সকল অঙ্গ-সংগঠনসমূহের সর্বস্তরের নেতাকর্মীদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। সভায় আলতাফ হোসেন চৌধুরী বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে পৃথক পৃথক ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান জেলা বিএনপি’র নেতৃবৃন্দ ও জেলা শিল্পকলা একাডেমির অফিসারসহ একাডেমির স্টাফগণ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন