হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি হোটেলকে মোট ১ লাখ ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গত বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের অভিযানে খাদ্যের মান বজায় না রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ, স্বাস্থ্যবিধি লঙ্ঘন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্যের বিভিন্ন অভিযোগে হোটেল আল সোহাগ, ফার্দিন মার্দিন, অলিপুরের স্টার হোটেল, সুন্দরবন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং মক্কা হোটেলকে জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্ত। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি আইন অমান্য করে বা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রি করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শায়েস্তাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ হোটেলকে জরিমানা
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
৩ জুলাই (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
